এই কোডের অধীনে যে সকল নোটিশ সমন বা চিঠি ডাকে পাঠাতে হবে, সেগুলির উপর ডাকমাশুল ও রেজিষ্ট্রি ফি ঐগুলি প্রেরণের পূর্বেই নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবেঃ তবে শর্ত থাকে যে, সরকার এরূপ ডাক মাশুল বা ফি অথবা উভয়টিই রেহাই দিতে পারেন অথবা ইহার পরিবর্তে কোন নির্ধারিত হারে কোর্ট ফি ধার্য করতে পারেন।