(১) কোন প্রধান বা উপ-প্রধান নৌ-সেনাপতির দফতরে জাহাজকে বিপদমুক্ত করার কাজের পারিশ্রমক, গুনটানার পারিশ্রমিক বা নৌসংঘর্ষ সংক্রান্ত বিরোধের ব্যাপারে, আদালত উহার মূল বা আপীল এখতিয়ার প্রয়োগকালে উপযুক্ত মনে করলে এবং যে কোন পক্ষের অনুরোধক্রমে আদালতকে সাহায্য করার জন্য দুইজন যোগ্যতাসম্পন্ন এসেসরকে যথাবিহতি সমন দিতে পারবেন এবং সেরূপ এসেসরগণ আদালতে উপস্থিত হবেন এবং তদানুযায়ী আদালতকে সাহায্য করবেন। (২) এরূপ প্রত্যেক এসেসর তার উপস্থিতির জন্য আদালতের নির্দেশিত পক্ষের নিকট হতে অথবা যেভাবে নির্ধারণ করা হয়, সেভাবে ফি পাবেন।