(১) হাইকোর্ট বিভাগ সরকারী গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কোন নির্দিষ্ট বিচারক বা তার না হলে বিজ্ঞপ্তিতে ঘোষিত কোন শ্রেণীর বিচারককে এই মর্মে নির্দেশ দিতে পারেন যে, যে সকল মামলার আপীল চলে, সেই সকল মামলায় সাক্ষ্য ইংরেজী ভাষায় ও নির্ধারিত পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হবে। (২) যদি কোন বিচারক উপযুক্ত কারণে (১) উপধারায় বর্ণিত নির্দেশ পালন করতে বাধা প্রাপ্ত হন, তবে তিনি সেই কারণ লিপিবদ্ধ করবেন এবং প্রকাশ্য আদালতে ডিকটেশন দিয়া সাক্ষ্য লিপিবদ্ধ করাবেন।