(১) অত্র কোড বলবৎ হওয়ার সময় কোন হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন আদালতের ভাষা যা ছিল, সরকার অন্যরূপ নির্দেশনা দেয়া পর্যন্ত তাই উক্ত অধঃস্তন আদালতের ভাষা হিসেবে প্রচলত থাকবে। (২) এরূপ আদালতের ভাষা কি হবে এবং কোন রীতিতে সেই আদালত সমীপে আবেদনপত্রসমূহ এবং আদালতের কার্যবিবরণী লিখিত হবে তা সরকার ঘোষণা করতে পারবেন। (৩) যেক্ষেত্রে এরূপ কোন আদালতে সাক্ষ্য লিপিবদ্ধ করা ব্যতিত অন্য কিছু লিখিতভাবে সম্পাদন করার জন্য অত্র কোড আদেশ করে বা অনুমোদন করে, তা ইংরেজীতে লেখা যাবে; কিন্তু কোন পক্ষ বা তার উকিল যদি ইংরেজী ভাষার সাথে পরিচিত না হন, তবে তার অনুরোধ ক্রমে আদালতের ভাষায় উক্ত ইংরেজীর অনুবাদ তাকে সরবরাহ করা…