(১) ডিক্রিজার ব্যতিত অত্র কোডের অপর কোন বিধান অনুসারে যে ক্ষেত্রে কোন ব্যক্তিকে গ্রেফতারের বা কোন সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করা হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি বা সম্পত্তি যদি, সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারী পরোয়ানা বা ক্রোকের আদেশনামার একটি নকলের সাথে গ্রেফতার বা ক্রোক সংক্রান্ত সম্ভাব্য খরচের টাকা উক্ত ব্যক্তি বা সম্পত্তি যেখানে অবস্থিত রয়েছে সেখানকার জেলা আদালতের নিকট প্রেরণ করতে পারেন। (২) উক্ত জেলা আদালত উক্ত নকল এবং খরচের টাকা প্রাপ্তির পর উহার কোন কর্মকর্তা বা উহার অধঃস্তন কোন আদালতের দ্বারা গ্রেপতার বা ক্রোক করাবেন এবং যে আদালত গ্রেফতারী পরোয়ানা প্রেরণ বা প্রদান করেছেন, সেই আদালত…