(১) কোন ব্যক্তিকেই দেওয়ানী পরোয়ানাধীনে গ্রেফতার বা কারাগারে আটক রাখা যাবে না ক) যদি সেই ব্যক্তি সংসদের সদস্য হয়, তবে সংসদের অধিবেশন চলাকালে; খ) যদি সেই ব্যক্তি সংসদের কোন কিমটির সদস্য হয়, তবে এরূপ কমিটির অধিবেশন চলাকালে; এবং এরূপ অধিবেশন বা বৈঠকের পূর্ববর্তী বা পরবর্তী চৌ দিন সময় পর্যন্ত। (২) উপধরা (১) অনুসারে আটকাদেশ হতে মুক্তিপ্রাপ্ত কোন ব্যক্তিকে উক্ত উপধারায় বর্ণিত বিধান সাপেক্ষে পুনরায় গ্রেফতার করা যাবে এবং তিনি (১) উপধারার বিধান অনুসারে মুক্তি না পেলে আরও যতদিন আটক থাকতে হতো, ততদিন তাকে আটক রাখা যাবে।