(১) কোন জজ, ম্যাজিষ্ট্রেট বা বিচার বিভাগীয় অপর কোন কর্মকর্তাকে আদালতে গমনের সময়, আদালতে মামলা পরিচালনা (Presiding in) করার সময় বা তার আদালত হতে প্রত্যাবর্তনের সময় কোন দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার করা যাবে না। (২) এখতিয়ার সম্পন্ন অথবা এরূপ এখতিয়ার আছে বলে সরল ভাবে বিশ্বাস করেন, এরূপ কোন ট্রাইবুনালে কোন বিষয় বিচারাধীন থাকলে উক্ত বিষয়ের সাথে সংশিট পক্ষগণ তাদের উকিল, মোখতার, রাজস্ব প্রতিনিধি এবং স্বীকৃত প্রতিনিধি এবং সমনের বাধ্যবাধকতায় কার্যরত তাদের সাক্ষীগণ এরূপ বিষয়ের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল সমীপে গমনকালে বা হাজির থাকাকালে এবং তথা হতে প্রত্যাবর্তনকালে আদালত অবমাননার দায়ে উক্ত…