(১) সরকারের মতে কোন ব্যক্তি পদমর্যাদার কারণে অব্যাহতির সুবিধা লাভের অধিকারী বলে গণ্য হলে, সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপণ প্রকাশ করে উক্ত ব্যক্তিকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়া হতে অব্যাহতি দান করতে পারেন। (২) সরকার সময়ে সময়ে এরূপ অব্যাহতি প্রাপ্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা হাইকোর্ট বিভাগের নিকট প্রেরণ করবেন এবং এরূপ ব্যক্তিদের একটি তালিকা অনুরূপ আদালতে রাখা হবে এবং হাইকোর্ট বিভাগের অধঃস্তন যে যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমানায় এরূপ ব্যক্তিগণ বসবাস করেন, সেই আদালতে এরূপ ব্যক্তিদের একটি তালিকা রাখা হবে। (৩) যে ক্ষেত্রে এরূপ অব্যাহতি প্রাপ্ত কোন ব্যক্তি এরূপ অব্যাহতির সুবিধা দাবী করেন,…