(১) দেশের প্রথা এবং রীতি অনুসারে যে সকল মহিলাকে জনসমক্ষে উপস্থিত হতে বাধ্য করা উচিত নহে, তারা ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা হতে অব্যাহতি পাবেন। (২) অত্র কোড অনুসারে কোন মিহলাকে গ্রেফতারের ব্যাপারে যে ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নাই, সেক্ষেত্রে দেওয়ানী পরোয়ানা জারীর ব্যাপারে গ্রেফতার হতে উক্তরূপ মহিলা অব্যাহতি পাবে বলে এখানে বর্ণিত কোন কিছু হতে মনে করা যাবে না।