যখন একই পক্ষসমূহের মধ্যে অথবা যাদের সূত্রে তারা অথবা তাদের কেহ একই অধিকারের স্বত্ব দাবীকারী এমন পক্ষসমূহের মধ্যে যখন কোন বিষয়ে কোন বিদেশী রায় দ্বারা সরাসরি সিদ্ধান্ত ঘোষিত হয়, তখন উক্ত রায় নিম্নলিখিত ক্ষেত্রে ব্যতিরেকে চূড়ান্ত বলে গণ্য হবে ক) যেখানে যথাযথ এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক ইহা ঘোষিত না হয়ে থাকে; খ) যেখানে মামলার গুণাগুণের উপর ইহা দেয়া হয়নি; গ) আন্তর্জাতিক আইনের ভুল ধারণায় অথবা মামলাটির প্রতি প্রযোজ্য বাংলাদেশী আইন অস্বীকার করে রায় প্রদান করা হয়েছে বলে কার্যক্রম দৃষ্টে প্রতীয়মান হবে: ঘ) যে আইনগত ব্যবস্থার মাধ্যমে রায়টি লাভ করা হয়েছে, তা যদি স্বাভাবিক ন্যায় বিচারের…