(১) এরূপ বিধিসমূহ অত্র কোর্ডের প্রধান অংশের বিধানসমূহের সাথে অসংগতি পূর্ণ হবে না, কিন্তু অত্র কোডের বিধান সাপেক্ষে দেওয়ানী আদালতগুলির কার্যপদ্ধতি সংক্রান্ত কোন বিষয়ের বিধান সম্বলিত হতে পারবে। (২) বিশেষ করে এবং (১) উপধারা অনুসারে প্রদত্ত ক্ষমতার সাধারণ বৈশিষ্ট্য ব্যাহত না করে নিম্নোক্ত সকল বা যে কোন বিষয়ে এরূপ বিধি প্রণয়ন করা যাবে, যথা— ক) সাধারণভাবে অথবা কোন নির্দিষ্ট এলাকায় ডাকযোগে বা অন্য কোন উপায়ে সমন, নোটিশ বা অন্য কোন পরওয়ানা জারী করা এবং এরূপ জারীর প্রমাণ; খ) যখন পশু, সম্পত্তি বা অন্যবিধ অস্থাবর সম্পত্তি ক্রোকাধীন থাকে, তখন এদের রক্ষণাবেক্ষণ ও তত্বাবধান, এরূপ রক্ষণাবেক্ষণ ও…