(১) ১২২ ধারায় উল্লেখিত উদ্দেশ্যে বিধি কমিটি’ নামে একটি কমিটি গঠিত হবে। (২) এরূপ কমিটি নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত হবে, যথাঃ ক) সুপ্রীম কোর্টের তিনজন বিচারপতি, যাহাদের মধ্যে অন্ততঃ একজন জিলা জজ হিসেবে তিন বৎসর চাকুরী করেছেন; খ) ঐ আদালতে আইন ব্যবসারত দুইজন উকিল, এবং গ) হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন দেওয়ানী আদালতের একজন বিচারক। (৩) এরূপ কমিটির সদস্যগণ প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং তিনি তাদের মধ্যে একজনকে সভাপতি মনোনীত করবেনঃ - তবে শর্ত থাকে যে, প্রধান বিচারপতি যদি নিজেকেই উক্ত কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন, তবে অন্যান্য নিয়োগকৃত বিচারক সদস্যের সংখ্যা হতে দুইজন এবং প্রধান…