যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ মনে করে যে, স্বীয় মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত কোন ডিক্রি মামলার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারী করা প্রয়োজন, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এরূপ আদেশ দিতে পারেন যে, উক্ত ডিক্রির যে অংশ মামলার ব্যয়ের সাথে সম্পর্কিত, তা ব্যতিত ডিক্রিটি অবিলম্বে জারী করা হউক, এবং উক্ত ডিক্রির যে পরিমাণ মামলার ব্যয়ের সাথে সংশ্লিষ্ট ডিক্রির সেই পরিমাণ নিরূপণের মাধ্যমে মামলার ব্যয় নির্ধারণের সঙ্গে সঙ্গে জারী করা যাবে।