ইতঃপূর্বে বর্ণিত রূপ শর্তাদি ও সীমাবদ্ধতা সাপেক্ষে, যে কোন ব্যক্তি যদি– ক) এই কোর্ট অনুসারে যে ডিক্রি বা আদেশ হতে আপীল অনুমোদিত, কিন্তু যা হতে কোন আপীল অনুমোদিত, কিন্তু যা হতে কোন আপীল দায়ের করা হয়নি; খ) যে ডিক্রি বা আদেশ হতে অত্র কোর্ড অনুসারে আপীল অনুমোদিত নহে; অথবা গ) কোন স্বল্প স্মল কজ আদালতের রেফারেন্সের উপর প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা ব্যথিত মনে করেন, তবে ডিক্রি বা আদেশ দান রিভিউ করার জন্য আবেদন করতে পারেন এবং আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, সেরূপ আদেশ দান করতে পারেন।