(১) এই কোডের কোন কিছুই— ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৩ অনুচ্ছেদের অধীনে আপীল বিভাগকে প্রদত্ত ক্ষমতা অথবা ঐ সংবিধানের অন্য কোন বিধান বলে প্রদত্ত ক্ষমতা ক্ষুন্ন করবে না বা খ) আপীল বিভাগের নিকট আপীল দায়ের সম্পর্কে অথবা ঐ বিভাগের সম্মুখে এদের পরিচালনা সম্পর্কে সুপ্রীম কোর্ট কর্তৃক প্রণীত ও সাময়িকভাবে বলবৎ কোন নিয়মাবলীর উপর হস্তক্ষেপ করবে বলে মনে করা যাবে না। (২) এইখানে অন্তর্ভুক্ত কোন কিছুই ফৌজদারী হবে না, অথবা প্রাইজ কোর্টের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আনীত আপলেও প্রযোজ্য হবে না।