১০৯ ধারায় যাই বর্ণিত থাকুক না কেন, নিম্নোক্ত ক্ষেত্রে আপীল বিভাগে কোন আপীল দায়ের করা যাবে নাঃ ক) হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি বা ডিভশন আদালতের একজন বিচারপতি অথবা হাইকোর্ট বিভাগের দুই বা ততোধিক বিচারপতি অথবা দুই বা ততোধিক বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের কোন ডিভিশন আদালতের বিচারপতিগণ যদি মতভেদে সমভাবে বিভক্ত হয়ে থাকেন এবং তাদের কোন ভাগের সংখ্যাই তখনকার হাইকোর্ট বিভাগের মোট বিচারপতিগণের সংখ্যাগরিষ্ঠ না হয়, তবে তাদের রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে অথবা- খ) (১৯৭৮ সালে ৪৯ নং অধ্যাদেশ দ্বারা বাদ দেয়া হয়েছে)।