১০৯ ধারার (ক) এবং (খ) দফায় বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রে মামলার বিষয়বস্তুর পরিমাণ বা মূল্য প্রথম আদালতে বিশহাজার টাকা বা তদূর্ধ্বে হতে হবে এবং আপীল বিভাগের নিকট আপীলেও বিরোধীয় বিষয়বস্তুর পরিমাণ বা মূল্য অবশ্যই একইরূপ বা তদূর্ধ্ব হতে হবে, অথবা রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিচু দাবী বা প্রম বা অনুরূপ পরিমাণ বা মূল্য সম্পর্কিত সম্পত্তি অবশ্যই জড়িত থাকতে হবে; এবং যে রায় বা চূড়ান্ত আদেশ হতে আপীল করা হয়, তা যদি অব্যবহিত অধঃস্তন আদালতের সিদ্ধান্ত অনুমোদন করে, তবে আপলের অবশ্যই কিছু বষিষ্ঠ আইনগত প্রশ্ন জড়িত থাকতে হবে।