বাংলাদেশের আদালতসমূহ হতে আপীল সম্পর্কে সুপ্রীমকোর্ট সময়ে সময়ে যে সকল ভিত্তি তৈরি করবেন, এবং অতঃপর এতে বর্ণিত আইনের শর্তগুলি সাপেক্ষে আপীল বিভাগের নিকট- ক) হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপীল এখতিয়ারসম্পন্ন অপর কোন আদালতে আপীলে প্রদত্ত রায়, ডিক্রি বা চুড়ান্ত আদেশ হতে; খ) হাইকোর্ট বিভাগ কর্তৃক উহার মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে; এবং গ) যেক্ষেত্রে কোন মামলা আপীল বিভাগের নিকট আপলেরযোগ্য বলে, অতঃপর এতে আরোপিত বিধানানুসারে প্রত্যয়ন করা হলে, সেক্ষেত্রে প্রদত্ত কোন রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশ হতে আপীল দায়ের করা চলবে।