যখন কোন আদেশ হতে আপীলের জন্য অনুমতি হয়, তখন যে মামলায় উক্ত আদেশ প্রদত্ত হয়েছে সেই মামলার ডিক্রি হতে যে আদালতে আপীল করা চলত, উক্ত আদেশ হতেও সেই আদালতে আপীল করা চলবে, অথবা যখন কোন আদালত কর্তৃক (হাইকোর্ট বিভাগ নহে) আপীল এখতিয়ার প্রয়োগকালে এরূপ আদেশ প্রদত্ত হয়, তখন হাইকোর্ট বিভাগে আপীল করা চলবে।