(১) অন্যত্র স্পষ্টভাবে যেরূপ বিধান আছে তা ব্যতিরেকে কোন আদালত কর্তৃক উহার মূল বা আপীল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোন আপীল চলবে না; কিন্তু কোন ডিক্রির বিরুদ্ধে আপীল করার সময় কোন আদেশের কোন ভুলক্রটি বা অনিয়মের দ্বারা যদি মামলার সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকে, তবে আপীলের স্বারকলিপিতে উহা আপত্তির সঙ্গত কারণ হিসেবে বর্ণনা করা যাবে | (২) উপধারা (১)-এ যাই অন্তর্ভুক্ত থাকুকনা কেন, যেক্ষেত্রে অত্র কোড বলবৎ হওয়ার পরে প্রদত্ত আপীলযোগ্য কোন পুনঃবিচারের আদেশ ব্যথিত হওয়া সত্ত্বেও কোন পক্ষ ইহা হতে কোন আপীল দায়ের করেনি, পরবর্তীতে সে ইহার যথার্থতা সম্পর্কে কোন বিতর্ক করতে পারবে না।