নিম্নলিখিত আদেশসমূহ হতে আপীল চলবে এবং অত্র কোডের প্রধানতম অংশে বর্তমানে বলবৎ কোন আইনে স্পষ্টতঃ যেরূপ বিধান আছে, তা ব্যতিরেকে অন্য কোন আদেশ হতে আপীল চলবেনা— ক) (চ) (১৯৪০ সালের সালিশী আইন বাদ দেয়া হয়েছে); (চচ) ৩৫-ক ধারার অধীনে আদেশ; (ছ) ৯৫ ধারার অধীনে আদেশ; (জ) এই কোর্ডের যে কোন বিধান অনুসারে ডিক্রি জারীর উদ্দেশ্যে গ্রেফতার বা দেওয়ানী কারাগারে আটকের আদেশ ব্যতিরেকে কাহাকেও জরিমানার বা গ্রেফতার অথবা দেওয়ানী কারাগারে আটকের আদেশ প্রদান করলে; (ঝ) যে সকল বিধির অধীনে আপীলের স্পষ্ট অনুমতি রয়েছে, সেই সকল বিধির অধীনে প্রদত্ত আদেশঃ তবে শর্ত থাকে যে, (চচ) দফায় বর্ণিত কোন আদেশের বিরুদ্ধেও আপীল চলবে…