৯। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত, জাতীয় সংসদ নির্বাচনসহ কোন স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচনে, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং এতদুদ্দেশ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত নির্দেশনা, যদি থাকে, প্রযোজ্য হইবে। (২) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এ উল্লিখিত নির্বাচন ব্যতীত অন্য কোন নির্বাচনে, সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে, উক্ত স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত স্থান ও শর্তে, নির্বাচনী প্রচারণা…