৫। (১) এই আইন কার্যকর হইবার পর বিদ্যামান দেওয়াল লিখন বা, ক্ষেত্রমত, পোস্টার মুছিয়া ফেলিতে বা অপসারণের জন্য সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময়সীমা নির্ধারণ করিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী সময়সীমা নির্ধারণ করা হইলে, উক্তরূপ সময়সীমার মধ্যে, সংশ্লিষ্ট ব্যক্তি বা সুবিধাভোগীকে তাহার দেওয়াল লিখন বা, ক্ষেত্রমত, পোস্টার মুছিয়া ফেলিতে বা অপসারণ করিতে হইবে। (৩) উপ-ধারা (১) অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে, কোন দেওয়াল লিখন বা, ক্ষেত্রমত, পোস্টার মুছিয়া ফেলা না হইলে বা অপসারণ করা না হইলে, উক্ত সময়সীমা অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ, স্ব-উদ্যোগে, অননুমোদিত যে কোন দেওয়াল লিখন…