২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে— (১) ‘‘দেওয়াল’’ অর্থ বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্প কারখানা, দোকান বা অন্য কোন স্থাপনা, কাঁচা বা পাকা যাহাই হউক না কেন, এর বাহিরের ও ভিতরের দেওয়াল বা উহাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া; এবং বৃক্ষ, বিদ্যুতের খুটি, খাম্বা, সড়ক দ্বীপ, সড়ক বিভাজক, ব্রীজ, কালভার্ট, সড়কের উপরিভাগ ও বাড়ির ছাদও ইহার অন্তর্ভুক্ত হইবে; (২) ‘‘দেওয়াল লিখন’’ অর্থ প্রচার বা ভিন্নরূপ কোন উদ্দেশ্যে, যে কোন রং এর কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা, দেওয়াল বা যানবাহনে কোন লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্র অংকন করা; (৩) ‘‘পোস্টার’’ অর্থ…