৯৷ যদি কোন ব্যক্তি ধারা ৭এ উল্লিখিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না করিয়া থাকেন, অথবা উক্ত ধারার অধীন দাখিলকৃত রিটার্নে কোন সংশোধন প্রয়োজন বোধ করেন, তাহা হইলে তিনি কর নির্ধারণের পূর্বে যে কোন সময় একটি রিটার্ন বা, ক্ষেত্রমত, সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন৷