৮৷ (১) ধারা ৭ এর অধীন যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করেন তাঁহারা, রিটার্ন দাখিলের তারিখে বা তত্পূর্বে, রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ করিবেন৷ (২) যদি কোন ব্যক্তি উপযুক্ত কারণ ব্যতিরেকে উপ-ধারা (১) এর অধীন কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তিনি খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন৷