৪৷ (১) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোন ব্যক্তির কৃত দানের উপর এই আইনের অধীন কোন দানকর আরোপযোগ্য হইবে না, যথা :- (ক) দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাহিরে অবস্থিত হয়; (খ) দান যদি সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়; (গ) দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোন তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়, যথা :- (অ) বাংলাদেশে প্রচলিত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত কোন পলিটেকনিক ইন্সটিটিউটসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান; (আ) সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোন স্থানীয়…