এই আইনের বিধানসমূহ- (ক) কোন আইন দ্বারা বা উহার অধীন স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক কৃত দান; (খ) আয়কর অধ্যাদেশের SIXTH SCHEDULE এর Part A এর Paragraph 1 এবং 2 এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান -এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷