২৷ (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (ক) “আপীলাত ট্রাইবুন্যাল” অর্থ আয়কর অধ্যাদেশের অধীন গঠিত Taxes Appellate Tribunal; (খ) “আয়কর অধ্যাদেশ” অর্থ Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) (গ) “উপ-কর কমিশনার” অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত Deputy Commissioner of Taxes; (ঘ) “কর আদায় কর্মকর্তা” অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত Tax Recovery Officer; (ঙ) “কর দাতা” বলিতে যাহার দ্বারা দানকর প্রদেয় হয় বা যাহার সম্পর্কে দানকর ধার্য করিবার উদ্দেশ্যে এই আইনের অধীন কোন কার্যধারা গ্রহণ করা হয় বা হইতে পারে তাঁহাকে বুঝাইবে; (চ) “দান” বলিতে এক ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ…