১৯৷ সশরীরে হাজির হওয়ার জন্য তলবপ্রাপ্ত না হইলে এই আইনের অধীন কোন কার্যধারা বা তদন্ত উপলক্ষে কোন উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত কোন আপীল বা রিভিশন শুনানীর ক্ষমতাপ্রাপ্ত কোন কর্তৃপক্ষের সমক্ষে হাজির হইবার জন্য তলবপ্রাপ্ত কোন ব্যক্তি তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির মাধ্যমে হাজির হইতে পারিবেন৷