১৭৷ এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপ-কর কমিশনার এবং কর আদায় কর্মকর্তা আয়কর অধ্যাদেশের অধীন যে সকল কর্মকর্তা বা কর্তৃপক্ষের তত্বাবধান ও নিয়ন্ত্রণে তাঁহাদের দায়িত্ব পালন করেন সেই সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষের তত্বাবধান ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করিবেন৷