১৫৷ উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত আপীল বা রিভিশন শ্রবণকারী কোন কর্তৃপক্ষ তত্কর্তৃক প্রদত্ত কোন আদেশ প্রদানের তারিখ হইতে দুই বত্সরের মধ্যে যে কোন সময় উক্ত আদেশে স্পষ্টতঃ প্রতীয়মান কোন ভুল সংশোধন করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, করদাতাকে শুনানীর যুক্তিসংগত সুযোগ না দিয়া দানকর বা জরিমানার পরিমাণ বর্ধিত করিয়া কোন সংশোধন করা যাইবে না৷