১৪৷ (১) ধারা ১৩ এর অধীন প্রদত্ত দাবীর নোটিশে উল্লিখিত প্রদেয় দানকর বা জরিমানা উহাতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করিতে হইবে এবং যদি উহা উক্ত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহা হইলে করদায়িক খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন৷ (২) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোন করদাতা ধারা ১২ এর অধীন কোন আপীল দায়ের করিয়া থাকিলে উপ-কর কমিশনার, স্ব-ইচ্ছায় বা আবেদনক্রমে, উক্ত আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত করদাতাকে খেলাপকারী বলিয়া গণ্য নাও করিতে পারিবেন৷ (৩) ধারা ১৩ এর অধীন উল্লিখিত দানকর বা জরিমানা পরিশোধের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করা হইলে উহা আয়কর অধ্যাদেশের অধীন আদায়যোগ্য বকেয়া আয়কর বলিয়া…