১২৷ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন উপ-কর কমিশনার বা কর আদায় কর্মকর্তার কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশ যদি আয়কর অধ্যাদেশের অধীন আয়কর সম্পর্কিত কোন আদেশ হইত তাহা হইলে উক্ত আদেশের বিরুদ্ধে উক্ত অধ্যাদেশের অধীন যে কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিতেন তাঁহার নিকট আপীল করিতে পারিবেন এবং উক্ত আপীল কর্তৃপক্ষের রায় দ্বারা সংক্ষুব্ধ কোন পক্ষ উক্ত আপীল কর্তৃপক্ষের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশের অধীন আয়কর সংক্রান্ত বিষয়ে যে সকল কর্তৃপক্ষের নিকট আপীল, রিভিশন বা রেফারেন্স করা যায় সেই সকল কর্তৃপক্ষের নিকট ক্ষেত্রমত আপীল, রিভিশন বা রেফারেন্স করিতে পারিবেন৷ (২) এই ধারার অধীন আপীল, রিভিশন বা…