১০৷ (১) যদি উপ-কর কমিশনার ধারা ৭ বা ৯ এর অধীন দাখিলকৃত রিটার্ন পরীক্ষান্তে উহা শুদ্ধ ও সম্পূর্ণ বলিয়া সন্তুষ্ট হন, তাহা হইলে তিনি উক্ত রিটার্নের ভিত্তিতে করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিবেন৷ (২) যদি উপ-কর কমিশনার উক্তরূপ সন্তুষ্ট না হন, তাহা হইলে তিনি করদাতাকে নোটিশ প্রদান করিয়া নোটিশে উল্লিখিত তারিখে তাঁহার কার্যালয়ে রিটার্নের স্বপক্ষে প্রমাণাদি পেশ করিবার নির্দেশ দিতে পারিবেন৷ (৩) উপ-কর কমিশনার করদাতা কর্তৃক দাখিলকৃত প্রমাণাদি পর্যালোচনাক্রমে এবং প্রয়োজনবোধে শুনানী প্রদানের পর করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিতে পারিবেন৷ (৪) যদি কোন ব্যক্তি ধারা ৭(২) এর অধীন নোটিশ প্রাপ্তির পর…