৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা : - (ক) চেয়ারম্যান; (খ) চারজন সার্বক্ষণিক সদস্য; (গ) জেলা প্রশাসক, চট্টগ্রাম; (ঘ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী কর্তৃপক্ষ; (জ) প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম রেলওয়ে (পূর্ব); (ঝ) প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম…