৩২। (১) কর্তৃপক্ষের নিম্নরূপ দুইটি তহবিল থাকিবে, যথা :- (ক) মূলধনী তহবিল; এবং (খ) রাজস্ব তহবিল। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ মূলধনী তহবিলে জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ঋণ; (ঘ) উন্নয়ন কর হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (চ) নিজস্ব আয়; (ছ) বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; এবং (জ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ রাজস্ব তহবিলে জমা হইবে, যথা :- (ক) স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে…