১৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, মহাপরিকল্পনাভুক্ত কোনো এলাকাকে প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং উক্ত এলাকায় অপরিকল্পিত ও নিম্নমানের ইমারত নির্মাণসহ অন্যান্য কার্যক্রমের উপর বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে।