১। (১) এই আইন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) ইহা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন যে সকল এলাকা নির্ধারণ করিবে সেই সকল এলাকায় প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।