৫। (১) ফাউন্ডেশন মসজিদের সকল আয়-ব্যয় সংক্রান্ত একটি স্বতন্ত্র হিসাব সংরক্ষণ এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক হিসাবে অভিহিত, প্রতি বৎসর মসজিদের হিসাব নিরীক্ষা করিবেন এবং বিদ্যমান আইনের বিধান মোতাবেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও ফাউন্ডেশন প্রত্যেক বৎসর Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2 (1) (b) তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা মসজিদের হিসাব নিরীক্ষা করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে ফাউন্ডেশন এক বা একাধিক Chartered…