৪। আদালতের কোনো রায়, ডিক্রি, আদেশ অথবা ঘোষণায় যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সরকার, কোনো কর্তৃপক্ষ বা কর্মকর্তা কর্তৃক তপশিলে বর্ণিত স্থাবর সম্পত্তি অধিগ্রহণ এবং এতদুদ্দেশ্যে জারীকৃত সকল নোটিশ, বিজ্ঞপ্তি, আদেশ বা নিষ্পন্ন কার্য বৈধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে মামলা দায়ের করা যাইবে না।