৩। (১) ফাউন্ডেশন মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করিবে। (২) ফাউন্ডেশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে, মসজিদের জন্য বা উহার পক্ষে সম্পত্তি অর্জন, ধারণ বা হস্তান্তর করিতে পারিবে। (৩) চট্টগ্রাম শাহী জামে মসজিদ তহবিল নামে মসজিদের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে সরকার, কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান, দান বা মসজিদের সম্পত্তি হইতে প্রাপ্ত আয় জমা থাকিবে। (৪) ফাউন্ডেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করিবে; তবে প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত ফাউন্ডেশন, আদেশ দ্বারা, উক্ত তহবিল পরিচালনা করিতে পারিবে। (৫) ফাউন্ডেশন,…