২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘অধ্যাদেশ' অর্থ Chittagong Shahi Jame Masjid Ordinance, 1986 (Ordinance No. II of 1986); (খ) ‘তপশিল’ অর্থ এই আইনের তপশিল; (গ) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত কোনো প্রবিধান; (ঘ) ‘ফাউন্ডেশন’ অর্থ Islamic Foundation Act, 1975 (Act No. XVII of 1975) এর অধীন প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন; (ঙ) ‘বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত কোনো বিধি; (চ) ‘মসজিদ’ অর্থ চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদ।