১২। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Chittagong Shahi Jame Masjid Ordinance, 1986 (Ordinance No. II of 1986), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- (ক) মসজিদের উদ্দেশ্যে অধিগ্রহণকৃত এবং ফাউন্ডেশনে হস্তান্তরিত ও ন্যস্ত তপশিলে বর্ণিত ভূমি এবং উহার উপরিস্থিত সকল প্রকার ইমারত, কাঠামো ও স্থাপনা মসজিদের সম্পত্তি বলিয়া গণ্য হইবে; (খ) ফাউন্ডেশনের অনুকূলে হস্তান্তরিত ও ন্যস্ত সকল অস্থাবর সম্পত্তি, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, প্রাধিকার এবং সকল দান, অনুদান, নগদ অর্থ ও ব্যাংক-স্থিতি, সকল বিনিয়োগ এবং এইরূপ সম্পত্তি হইতে…