৮৷ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:- (ক) চ্যান্সেলর; (খ) ভাইস-চ্যান্সেলর; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) অনুষদের ডীন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) বিভাগীয় প্রধান; (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রভোস্ট; (ঞ) পরিচালক (ছাত্র কল্যাণ); (ট) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ঠ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (ড) কম্পট্রোলার; (ঢ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ণ) প্রধান প্রকৌশলী; (ত) প্রধান চিকিত্সা কর্মকর্তা; এবং (থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷