২৫৷ (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন একটি বিষয়ের সকল শিক্ষকদের সমন্বয়ে একেকটি বিভাগ গঠিত হইবে৷ (২) বিভাগীয় অধ্যাপকের মধ্যে হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে দুই বত্সরের মেয়াদে ভাইস-চ্যান্সেলর কর্তৃক বিভাগীয় প্রধান নিযুক্ত হইবেন৷ (৩) যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনজন সহযোগী অধ্যাপকের মধ্যে হইতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপকের নীচে কোন শিক্ষককে বিভাগীয় প্রধান পদে নিযুক্ত করা যাইবে না: তবে আরো শর্ত থাকে যে, অন্যুন সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কোন বিভাগে কর্মরত না থাকিলে,…