১৮৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুই জন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুই জন পরিচালক; (ঙ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান হইতে দুই জন প্রতিনিধি; (ছ) বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিন জন বিশিষ্ট শিক্ষাবিদ যাঁহাদের মধ্যে ন্যুনপক্ষে একজন প্রকৌশল শিক্ষাবিদ হইবেন; (ঝ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ…