৯৯। কেহ যদি পুলিশ কমিশনার কর্তৃক সময়ে সময়ে অনুমোদিত ও নির্ধারিত সময় ও স্থান ভিন্ন কোন রাজপথে বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অথবা উহার নিকটে খড় বা অন্য কোন বস্তুতে আগুন লাগান বা উহা পুড়াইয়া ফেলেন, বহ্নুৎসব প্রজ্বলিত করেন অথবা উদ্দেশ্যবিহীন আগ্নেয়াস্ত্র বা এয়ারগানের গুলি নিক্ষেপ করেন অথবা আতসবাজী পোড়ান তবে সে ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা ১০০ টাকা পর্যন্ত হতে পারে।