৯৮। কেহ যদি কোন দালান, প্রাচীর, গাছ, বেড়া, খুটি (পোস্ট) বা অন্য কোন দন্ডায়মান বস্তুতে (পোল) বা অন্যান্য ইমারতে উহার মালিক বা দখলকারীর অনুমতি ব্যতীত কোন খড়িমাটি, কালি অথবা রং অথবা অন্য কোনভাবে ছাপ বা অন্য কোন প্রকারে কোন প্রচারপত্র বিজ্ঞপ্তি বা কাগজ লাগান, তবে সে ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা ২০০ টাকা পর্যন্ত হইতে পারে।