৯৫। সর্বসাধারণের কোন প্রমোদাগার বা চিত্তবিনোদনের রক্ষক হইয়া কেহ যদি জ্ঞাতসারে সেখানে মাতলামী বা অন্য কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ অথবা সেই স্থানে কোন প্রকার জুয়াখেলার সুযোগ দেন, তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই শত টাকা পর্যন্ত হইতে পারে।